রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ যুবকের নিহত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম  আপডেট: ২৪.১২.২০২৫ ৮:২৮ পিএম  (ভিজিট : ১০৭)
X

রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২১)।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জাগো নিউজকে বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা আ নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটিলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পরে। এতে নিহত যুবক ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, ঘটনাস্থলে আমিসহ থানা পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত চলছে। মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন নিহত সিয়াম।  পুলিশ জানায়, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসে ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝