শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ফরিদপুরের বোয়ালমারীর দস্যুতা মামলার প্রধান আসামি আশুলিয়ায় গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ১১৭)
X

ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতা মামলার অন্যতম আসামি মোঃ মনির শিকদার (৪৫)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ২ ডিসেম্বর,২৫ ইং বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকার মোঃ সাখাওয়াত হোসেনের বাড়িতে এই দস্যুতার ঘটনা ঘটেছিল।

আজ মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) প্রেস নোটের মাধ্যমে র‍্যাব জানায়, ঘটনার দিন আনুমানিক রাত ৩টায় তিনজন মুখোশধারী আসামি বাড়িতে প্রবেশ করে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্টিলের বাক্স ভেঙে নগদ ৭ লক্ষ টাকা এবং আনুমানিক ১০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা রুজু হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল  সোমবার ( ২২ ডিসেম্বর)  রাত পৌনে ৯টার দিকে র‍্যাব-১০, ফরিদপুর ক্যাম্প এবং র‍্যাব-৪, সাভার ক্যাম্পের একটি যৌথ দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: মনির শিকদার (৪৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝