রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে জোট নয়, নির্বাচনে ৩০০ আসনে অংশ নেবে গণঅধিকার পরিষদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ৯২)
X

যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে এককভাবে দলীয় ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দলটির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন  বিষয়টি নিশ্চিত করেন।

নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে হাসান আল মামুন লিখেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামীকাল (২৩ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি। লেখেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল।

বিকেলে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ফেসবুক পোস্টে লিখেছেন, দুই সিটে আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণঅধিকার পরিষদ। এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে দলটির ‘ভোটের জোট’ হওয়ার গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। তবে সেই চিন্তা থেকে সরে আসছে দলটি।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝