রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় ১৭ জন গ্রেপ্তার, শনাক্ত ৩১
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম   (ভিজিট : ৮৩)
X

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. নজরুল ইসলাম।

ডিএমপি জানায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনিভাবে সমবেত হয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আগুন নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।


ঘটনার পর গণমাধ্যমের ওপর এই ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিএমপি। মামলার প্রেক্ষিতে তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। একই দিনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) আরও তিনজনকে গ্রেপ্তার করে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে সাইদুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাইমের কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লুণ্ঠিত অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাইম (২৬), মো. আকাশ আহমেদ সাগর (২৮), মো. আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), মো. সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), মো. রাশেদুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (২৭), শফিকুল ইসলাম (৩৪), মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ এবং সাইদুর রহমান (২৫)।

ডিএমপি জানায়, এই ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝