রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিদেশি অবৈধ পিস্তল ও গুলি সহ আটক-১
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:২২ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৭:২৪ পিএম  (ভিজিট : ৭২)
X

মেহেরপুরের মুজিবনগরে আরিফুল হক (৪১) ওরফে মিঠু নামের এক ব্যক্তিকে বিদেশী অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। আরিফুল হক মুজিবনগরের মহাজনপুর গ্রামের বাজারপাড়ার রেজাউল হকের ছেলে। গাংনী র‍্যাব ক্যাম্প শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প ও গাংনী র‍্যাবের যৌথ অভিযানে তাকে মহাজনপুর বাজার পাড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকের পর আরিফুল হকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১×৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ) ১× ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সিপিসি-৩ র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠু জেলার শীর্ষ তালিকা ভুক্ত, দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ ইতোপূর্বে ২০২৩ সালে  তাকে আটকের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।

মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝