রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ৯:০৫ পিএম  (ভিজিট : ১৭১)
X

ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পাশ থেকে হাত বাধা এক অজ্ঞাত (২৫) যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ঐ অফিস সংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সুত্রে জানা যায় ,  এক নারী রাস্তার পাশে ওই যুবতীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। 

সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে  আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝