রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ৮:১৬ পিএম  (ভিজিট : ৯১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত/ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টুকুর দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিস শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জারির নোটিশ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নাফিস শামসের স্ত্রী মুমতাহিন মোস্তফার সম্পদ বিবরণ চেয়েছে দুদক।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অভিযোগে বলা হয়, অনুমোদিত মামলার আসামি টুকু ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ১৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে ২৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার আরেক ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক এস এম নাসিফ শামসের বিরুদ্ধে ৫ কোটি ৬৪ লাখ ৪ হাজার ১৬ টাকা অর্জন ও তার স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারামতে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে দুদক।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝