রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘাদানি শাহরিয়ার কবির ফের ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:১৭ পিএম   (ভিজিট : ১১৮)
X

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে রফিকুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল (ঘাদানি) কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২০ অক্টোবর) কারাগার থেকে শাহরিয়ার কবিরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ডের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে ছাত্র আন্দোলনের সময় কাজের মেয়ে লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৩ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

রফিকুল ইসলাম নিহতের মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই অংশগ্রহণ করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হন রফিকুল।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৯ জুলাই আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়। নিহতের স্ত্রী অনেক খোঁজাখুঁজির পর ছবি দেখে স্বামীর কবরস্থানের সন্ধান পান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝