রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণা মামলায় ব্যারিস্টার তুরিনকে গ্রেফতার দেখানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৭৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মরত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর ভাটারা থানায় মারধর ও প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার এক আদালত। 

আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ নির্দেশ দেন। তুরিন আফরোজের আইনজীবী অ্যাডভোকেট মোর্শেদ হাসান শাহীন গণমাধ্যমকে বিষয়টি জানান।

এই আইনজীবী বলেন, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন। মামলার বিস্তারিত ও গ্রেফতারের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝