রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম  আপডেট: ১২.১২.২০২৫ ৬:৪৯ পিএম  (ভিজিট : ৭৬)
X

রাজধানীর লালবাগ থানার চৌরাস্তা বনফুল মিস্টির দোকান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রিয়াজ  (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার  দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সিনহা জানান, লালবাগ চৌরাস্তা বনফুল মিস্টির দোকান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পরে থাকেন। আমরা তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত রিয়াজের বাসা লালবাগ চৌরাস্তা ৮ নং গলির ৪/৫ নম্বর বাসার আব্দুস সালামের ছেলে।নিহত তিন ভাই বোন ও এক সন্তানের জনক ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশের ধারণা পূর্বের শত্রুতা জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝