রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে সন্ত্রাসী হামলা, ২৫০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২:৩৮ পিএম  আপডেট: ১২.১২.২০২৫ ২:৪৯ পিএম  (ভিজিট : ১২২)
X

রাজধানীর  মিরপুর-১ এলাকায় উচ্ছেদ অভিযানকালে গত ৯ ডিসেম্বর  হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের নামে মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। 

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান,গতকাল বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর ) দিবাগত রাতে ডিএনসিসির পক্ষে সার্ভেয়ার মোঃ তসলিম হোসেন বাদী হয়ে মিরপুর শাহআলী থানায় পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ৯ ডিসেম্বর বেলা আনুমানিক ১টা ৫০ মিনিটে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মিরপুর সেকশন-১৩ এলাকার শহীদ মিনার, খেলার মাঠ ও শিশু পার্কসংলগ্ন ফুটপাত ও পাকা রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসিসির সম্পত্তি বিভাগ, আদালত-১ এবং অঞ্চল-২ এর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান চলাকালে তালিকাভুক্ত ৩১ জনসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জন লোক হঠাৎ দলবদ্ধ হয়ে লোহার রড, বাঁশ নিয়ে উচ্ছেদ অভিযানে হামলা চালায় ও অভিযানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে  ইট-পাটকেল নিক্ষেপ করে।

এসময় আক্রমণকারীদল সরকারি কাজে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমের ওপর আক্রমণ করে। 

হামলাকারীরা অভিযানে ডিএনসিসির ব্যবহৃত সরকারি গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বহনকারী গাড়ি, এবং দুটি পেলোডার ও বেকু লোডার ভাংচুর করে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়িচালক মোঃ রাজু মিয়া, ভেকু ড্রাইভার আবেদ, পেলোডার ড্রাইভার রয়েল ও পরিচ্ছন্ন কর্মীসহ কয়েকজন কর্মচারী আহত হন।

ঘটনায় আহতদের চিকিৎসা এবং হামলাকারীদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেরি হওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিচালিত উচ্ছেদ অভিযানে এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝