রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদিলুর-রিজওয়ানা-আসিফ নজরুল আরো ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম  আপডেট: ১১.১২.২০২৫ ৭:৪৯ পিএম  (ভিজিট : ১১৯)
X

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলম এতদিন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার এই দুই উপদেষ্টা পদত্যাগের পর  আজ ওই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অ্যাডভোকেট আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।  এছাড়া আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড.আসিফ নজরুল।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝