রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৪:৫৬ পিএম  (ভিজিট : ১১০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজধানীসহ সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ইতিপূর্বে বিচারিক আদালতে তলব করা হয়েছিল।

কিন্তুসজীব ওয়াজেদ জয় বিচারকি আদালতে হাজির না হওয়ায় তার বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একই সাথে  আগামী ১৭ ডিসেম্বর এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির জন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ট্রাইব্যুনাল- ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন।

এর আগে, জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার গ্রেফতারকৃত আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আজ ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

জয় এবং পলকের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলার সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল, হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্র ও সম্পৃক্ত থাকার মতো মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝