রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৫
ক্যারম দ্বৈত চ্যাম্পিয়ন কামাল- কৈরী জুটি, রানার আপ সোহেল- জিলানী; এককে চ্যাম্পিয়ন- টিপু
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৬ পিএম  আপডেট: ০৮.১২.২০২৫ ৬:৩০ পিএম  (ভিজিট : ১৪৫)
X

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫ এ ‘ক্যারম দ্বৈত’ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দ্য নিউজ-এর কামাল হোসেন তালুকদার ও প্রতিদিনের বাংলাদেশের সুজন কৈরী জুটি, রানার আপ হয়েছেন সারাবাংলা.নেটের সোহেল রানা ও নয়া দিগন্তের জিলানী মিলটন। এছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন আমার বার্তা’র ইকরামুল কবীর টিপু ও রাইজিংবিডি.কমের মাকসুদুর রহমান জুটি।

আজ সোমবার ( ৮ ডিসেম্বর ) বেলা ১২টায় ক্যারম দ্বৈত খেলা শুরু হয়। পর্যায়ক্রমে গ্রুপ পর্বের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সোহেল রানা ও জিলানী মিলটন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কামাল হোসেন তালুকদার ও সুজন কৈরী জুটি।   

এর আগে ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৫ ‘ক্যারম একক’ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আমার বার্তা’র ইকরামুল কবীর টিপু, রানার আপ হয়েছেন দ্য নিউজ’র কামাল হোসেন তালুকদার। এছাড়া সারাবাংলা.নেটের সোহেল রানা তৃতীয় স্থান অধিকার করেছেন।

রবিবার বেলা ২টায় সেমিফাইনাল খেলায় সারাবাংলা.নেটের সোহেল রানাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ইকরামুল কবীর টিপু। অপর ম্যাচে এস এম দেলোয়ারের বিপক্ষে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেন কামাল হোসেন তালুকদার। ক্যারম একক খেলায় অংশগ্রহণ করেন ১৮ সদস্য। 

উভয় খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম। এসময় সভাপতি মির্জা মেহেী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ক্যারম খেলা উপভোগ করেন। বিজয়ীদের শুভেচ্ছা জানান ক্র্যাবের সাবেক সহ-সভাপতি শাহীন আবদুল বারী ও সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ও আবুল কাশেম। ক্যারম দ্বৈত খেলায় অংশগ্রহণ করে ৯ জুটি।

গত ৭ ডিসেম্বর রবিবার দুপুরে ক্র্যাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে ক্যারম একক খেলার মধ্য দিয়ে এবারের ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৫ শুরু হয়। ইতোমধ্যে দাবা, ক্যারম একক ও ক্যারম দ্বৈত খেলা সম্পন্ন হয়েছে। আগামীকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার কল ব্রীজ খেলা আছে। 

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৫ ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে যা রয়েছে: কল ব্রীজ, অকশন ব্রীজ, শ্যুটিং, ম্যারাথন দৌড়, ব্যাডমিন্টন (ডাবল) ও ফুটবল। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝