রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাংনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৮:১২ পিএম  আপডেট: ০৭.১২.২০২৫ ৮:১৪ পিএম  (ভিজিট : ৭৭)
X

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুল হক শাহিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। নিহত শাহিন কাজিপুর গ্রামের রাহাতুল চেয়ারম্যান পাড়ার চৌকিদার বংশের সাদিমান হোসেনের ছেলে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বামন্দি-কাজিপুর সড়কের গোলাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মরজেম হোসেন জানান, শাহিন নিজ মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে সাহেবনগর গ্রাম থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিপুর গোলাম বাজার এলাকার শাহাদত বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝