রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ৪৪৪ বস্তা সার জব্দ
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম  আপডেট: ০৫.১২.২০২৫ ৫:২১ পিএম  (ভিজিট : ৪৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও স্বেচ্ছাসেবক লীগের ওয়ারেস আলী (৩৫) ওরফে ‘মুরগী বাবুর’ রাজশাহীর বাগমারা বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কৃষি বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই সার জব্দ করেছে।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে  এই অভিযান পরিচালিত হয়। তবে বিষয়টি টেরপেয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা পালিয়ে যান।

জব্দকৃত সারের মধ্যে রয়েছে ২০০ বস্তা টিএসপি, ২০০ বস্তা ডিএপি ও ৪৪ বস্তা এমওপি। এসব সার প্রশাসনের প্রাথমিক তদন্তে কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে বাড়িটি সিলগালা করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতা ওয়ারেস আলী (৩৫) ওরফে ‘মুরগী বাবু’, যিনি ভবানীগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং দানগাছি গ্রামের আমজাদ হোসনের ছেলে। তিনি এলাকায় মুরগীর ব্যবসার জন্য পরিচিত।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বাবু খুরচা সার বিক্রেতা হিসেবে নিবন্ধিত। তিনি ডিলারদের কাছ থেকে সার কিনে খুচরা বিক্রি করতে পারবেন। তবে নিজ বাড়িতে এত বড় পরিমাণ সার মজুত রাখা অননুমোদিত এবং অবৈধ।

পুলিশ জানায়, ৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের কাছে খবর আসে যে, মুরগী বাবু বাড়িতে সার মজুত করেছেন। এরপর দানগাছি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

ওয়ারেস আলী দাবি করেছেন, জব্দ করা সব সার বৈধ এবং কাগজপত্রও রয়েছে। ভবানীগঞ্জ বাজারের দোকানে রাখার জন্য পর্যাপ্ত পরিবেশ না থাকার কারণে বাড়িতে রাখা হয়েছিল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সমন্বিত সার নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার পয়েন্টের বাইরে সার মজুত রাখা যাবে না। ওয়ারেস আলী নিজ বাড়িতে সার মজুত করেছেন, যা অবৈধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছে। বাড়িতে অবৈধ সার মজুতের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝