রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম  আপডেট: ২৮.১১.২০২৫ ৫:২৬ পিএম  (ভিজিট : ১০৪)
X

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০ দিন পূর্বে প্রতিবছরই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশে তাবলীগের চিল্লাধারী মুসল্লীরা সারা বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেওয়ার সুযোগ পান। 

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, শুক্রবার বাদ ফজর থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝