রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৯৩)
X

বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাবির শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসি দিকে ছুটে যায়। পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন।

মেট্রোরেলের নিচে আহত অবস্থায় পড়েছিলেন শাকিল নামের এক ছাত্র। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শাহবাগের যান চলাচল বন্ধ রয়েছে।


পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এ সময় মোবাশ্বেরের বিরুদ্ধে অশালীন স্লোগানও দেয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে। রমনা বিভাগের ডিসি মো. মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচী পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ এখনও দফায় দফায় চলছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝