সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম   (ভিজিট : ৩৬)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে। 

অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর সার্বিক সহযোগিতায় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এসআইসিআইপি প্রকল্প কর্মসূচীটি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হচ্ছে। 

সোমবার এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে ঢাকা অঞ্চলের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান। 

প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মোস্তফা বলেন, “বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রদ্ধির জন্য দক্ষ, উদ্ভাবনী ও নৈতিক উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তিনি অংশগ্রহণকারীদের বহুমুখী ব্যবসা শনাক্তকরণ, নতুন ব্যবসায়িক ধারণা সৃষ্টি, নৈতিক ব্যবসা প্রচেষ্টা, সুশাসন এবং আধুনিক উদ্যোক্তা দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। 

”তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তা উন্নয়ন শুধু ব্যক্তিগত নয় বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। সভাপতির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “ব্যবসায়িক সফলতা আসে পরিকল্পনা, উদ্ভাবন, আর্থিক শৃঙ্খলা এবং সততার সমন্বয়ে। 

তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের এসআইসিআইপি-এর মাসব্যাপী এই প্রশিক্ষণ মনোযোগ দিয়ে গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি, এসব উদ্যোক্তার পাশে থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।”



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝