রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু জায়ানের ঝুলন্ত লাশ,রিবারের দাবি হত্যাকাণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৭:৫০ পিএম  (ভিজিট : ৬৪০)
X

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্লে শ্রেণীর শিশু শিক্ষার্থী জায়ান (৬)–এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, শিশুটিকে নির্মমভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

সরেজমিন তথ্য অনুযায়ী জানা যায়, আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীসপ্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান স্কুল শেষে প্রতিবেশী চান খাঁ–র বাগানে তেঁতুল খুঁটতে যায়। সেখানে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে শিশুটি। পরে গ্রামেরই খৈয় বাবলা গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

পরিবারসহ এলাকাবাসীর ধারণা, জায়ানকে প্রথমে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, এরপর হত্যা করে তার শরীরের কাপড় খুলে মুখ ও গলা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়, যাতে বিষয়টি আত্মহত্যা বলে চালানো যায়।

নিহত জায়ানের মা সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে স্কুল শেষে তেঁতুল খুঁটতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে চান খাঁর বাগান থেকে আমার ছেলের ঝুলন্ত লাশ পাই। কত নিষ্ঠুরভাবে মেরেছে! তার পরণের প্যান্ট খুলে মুখ বেঁধে হত্যা করা হয়েছে। যে বা যারা আমার ছেলেকে মেরেছে, তাদের ফাঁসি চাই।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝