রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১০৫)
X

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর কার্যক্রম এবং দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. খলিলুর রহমান অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এ বৈঠক ড. খলিলের নেতৃত্বে প্রতিনিধি দলের ভারত সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি দিল্লিতে পৌঁছান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।


ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হওয়া সম্মেলন মধ্যাহ্নভোজের পর শেষ হবে। একই দিন বিকেলে খলিলুর রহমান ঢাকার উদ্দেশে রওনা হবেন।

কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) একটি আঞ্চলিক নিরাপত্তা জোট। ২০২২ সালে মরিশাস যোগ দেওয়ার আগে ২০২০ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্যোগে গঠিত হয়। বর্তমানে জোটে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাস সদস্য, আর সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রয়েছে।

গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতে দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝