বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাবেক এমপি হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা ও আগুন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৯১)
X

রাজধানীর উত্তরা সেক্টর ১৪-এ ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানের বাড়িতে সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০–১৫০ জন বিক্ষোভকারী বাড়িতে প্রবেশ করে এবং হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দেয়। পরে তারা বাড়ির ভেতরের বিভিন্ন অংশ ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।


তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, “বিক্ষোভকারীরা সম্ভবত সাবেক এমপির বাড়ি ভেবে নাদিম হাসানের বাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝