রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্ট হাসিনার ফ্যাঁসির দাবি , তামান্না সিদ্দিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ এএম  আপডেট: ১৭.১১.২০২৫ ১১:৩৭ এএম  (ভিজিট : ৬৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে  রাজধানীতে পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় জেলে মারা যাওয়া সুবেদার মেজর আব্দুল জলিলের মেয়ে তামান্না সিদ্দিকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গতবছর  জুলাই গণহত্যার প্রথম রায়ের দিন হাইকোর্ট মাজার গেটে ভিড় করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আজ সোমবার হাইকোর্ট মাজার গেট এলাকায় তারা অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে একজন তামান্না সিদ্দিকা।

তামান্নার বাবা বিডিআর সুবেদার মেজর আব্দুল জলিল। বিডিআর বিদ্রোহের মামলায় জেলে মারা গেছেন তিনি। তার স্বামী এবং দুই ভাই এখনো জেলে।

তিনি বলেন, শেখ হাসিনা এই বিডিআর বিদ্রোহের নাটক করে ৫৭ জন অফিসারকে হত্যা করেছে। এর দায় আমার বাবা-ভাই এবং স্বামীসহ অনেক অফিসারদের ওপর চাপিয়ে দিয়েছে। আমার বাবা জেলেই মারা গেছেন। বিয়ের তিন দিনের মাথায় স্বামীকে জেলে নিয়ে গেছেন। এতবছরেও তার সাক্ষাৎ পাইনি। আমাদের অসহায় করে দেওয়ার পেছনের শেখ হাসিনার দায় আছে। আমরা তার ফাঁসি চাই।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝