রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার
নাজিম বকাউল .ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৪:৫৩ পিএম  (ভিজিট : ১১০)
X

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বোতল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়,  আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নাশকতার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ তরল পদার্থ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশের ধারণা, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচি কে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল।

ঘটনা প্রসঙ্গে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, “সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রোল বোমা পাই। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।” তিনি আরো জানান, যেকোনো নাশকতা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আ. দৈ./কাশেম
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝