রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:০৬ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ১:১২ পিএম  (ভিজিট : ৪০)
X

বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁওয়ে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের  বৈঠকে বসেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করছেন।

আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস। এই ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ বৈঠকে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দুটি বিকল্প সুপারিশ জমা দিয়েছে। একটিতে বলা হয়েছে, সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারি করা হবে এবং এর ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংস্কার করবে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হলে প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

অন্য বিকল্পে ২৭০ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও ব্যর্থ হলে কী হবে, তা উল্লেখ নেই। গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারকে দেওয়া হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকেই মতপার্থক্য ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর তা আরও তীব্রভাবে সামনে আসে। রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনা করে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে আহ্বান জানানো হলেও কোনো সমন্বিত সিদ্ধান্ত আসে নি। ফলে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের ওপরই এসেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝