বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
খুব করে বাঁচতে চেয়েছি’, চিরকুটে লিখে রাবি ছাত্রী আত্মহত্যা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৪৭৮)
X

‘খুব করে বাঁচতে চেয়েছি’-চিরকুটে এমন বাক্য লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তাঁর নাম সোনিয়া সুলতানা (২৪)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ারের সাততলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সোনিয়ার মরদেহ পাওয়া যায়। ফ্ল্যাটটিতে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

সোনিয়ার ঘর থেকে চারটি রঙিন কাগজে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। একটি চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম না করা হয়। আম্মু, আব্বু, ধ্রুবতারা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।’

আরেকটিতে লেখা, ‘আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি মা। কবরের আযাব কীভাবে সহ্য করব। আব্বুকে বলবা আমার কবরের পাশে থাকতে। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।’ তৃতীয়টিতে লেখা ছিল, ‘আব্বু আম্মু, তোমরা আমাকে মাফ করে দিও। তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না। আমার অনেক স্বপ্ন ছিল মা, কিন্তু আমি কিছুই পারলাম না। শুধু দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।’ শেষ চিরকুটে সোনিয়া লিখেছিলেন, ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠলাম না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশও এখনো বিস্তারিত জানায়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ওড়না গলায় পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল। এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। চিরকুটে ময়নাতদন্ত না করার অনুরোধ থাকায় এবং পরিবারেরও অনিচ্ছার কারণে ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝