ইসলামী ব্যাংক হাসপাতালের ফার্মেসিতে ওষুধের দাম বেশি নেয়ায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক হাসপাতালের মুগদা শাখার ফার্মেসিতে ওষুধের দাম বেশি নেয়ায় অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসা নিতে এসে রোগিরা নানা হয়রানির শিকার হচ্ছেন।
জানা গেছে, গত শনিবার ইসলামী ব্যাংক হাসপাতালের মুগদা শাখার ফার্মেসিতে ওষুধ কিনে প্রতারণার শিকার হয়েছেন এক ব্যক্তি। ওষুধের প্যাকেটে গায়ের দাম লেখা ছিল ১৩৫ টাকা। কিন্তু ফার্মেসি নিয়েছে ১৯৮ টাকা। সাধারণত বিভিন্ন ফার্মেসিতে এসব ওষুধ কমিশন প্রাইসে কেনা যায় ।
সেখানে এই ফার্মেসির এহেন কর্মকান্ডে ক্ষুব্ধ ক্রেতা। তিনি বলেন এভাবে শত শত মানুষের কাছ থেকে প্রতিদিন এই ফার্মেসি প্রতারণা করে যাচ্ছে। প্রতারণা করে ওষুধের দাম বেশি নিচ্ছে। একাধিক ভুক্তভোগি জানান, ওষুধের দামের পাশাপাশি সাধারণ রোগিদের সাথেও খারাপ আচরণ করে থাকে। তাদের সাথে কোনো ব্যাপারে কথা জানতে চাইলে, তারা ভালোভাবে কথাও বলে না।
রোগি ভর্তির সময় খুবই ভালো আচরণ করে থাকে। এরপর আর তারা রোগীদের তেমন খোঁজ-খরব নেয়না। তাদের কিছুই বললেই রেগে আসে মারতে। তাই অনেকই ভয়ে কথা বলে না। এব্যাপারে ইসলামী ব্যাংক হাসপাতালের মুগদা শাখার ফার্মেসিতে যোগাযোগ করা হলে ফোন করে কাউকে পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















