রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ‘দিব্য স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট'
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৮:৩৫ পিএম  (ভিজিট : ৮৫)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  সমাজকল্যাণ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য'র স্মরণ "দিব্য স্মৃতি শর্ট পিস ক্রিকেট" টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) দুপুর ২টায় উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা। এবং উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক প্রভাষক হাবিবুর রহমান। 

জানা যায়, দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। টুর্নামেন্টে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বে ৬টি, সেমিফাইনালে ২টি এবং ফাইনালে ১টি ম্যাচ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা বলেন, “সবাইকে একদিন চলে যেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। দিব্য আমাদের বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারিনি। সে ভালো কাজের সঙ্গে যুক্ত ছিল সবসময়। আজ তাকে স্মরণ করে টুর্নামেন্ট আয়োজন করেছো। এটা প্রশংসনীয় উদ্যোগ। তোমাদের এই ঐক্য ও ভালো কাজগুলো অব্যাহত থাকুক।”

প্রসঙ্গত, দেবতোষ সরকার দিব্য ইবির সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৩০ অক্টোবর ডায়রিয়া হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝