রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনসিসি'র আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার-আপ ইবি'র ক্যাডেট মোসাদ্দেক-নাফীজ
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৮:৩২ পিএম  (ভিজিট : ১১৪)
X

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) কর্তৃক আয়োজিত “আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫”-এ অংশ গ্রহণ করে রানার-আপ হয়েছে সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্বকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ক্যাডেট , ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো. নাফীজ আহম্মেদ।

তারা প্রথমে সুন্দরবন রেজিমেন্টের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০টি জেলার প্রতিদ্বন্দ্বী ক্যাডেটদের একে একে পরাজিত করে আন্তঃরেজিমেন্ট পর্যায়ে সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ময়নামতি রেজিমেন্ট ও নেভাল উইংকে পরাজিত করে ফাইনালে পৌঁছান।

আজ রোববার (৯ নভেম্বর) বিকালে চট্রগ্রামে কর্ণফুলী রেজিমেন্টে ফাইনাল ম্যাচ চট্টগ্রামের খুলসি ০২ নং রোডে অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্টে সেনা শাখার পাঁচটি রেজিমেন্ট, নৌ শাখা ও বিমান শাখার বাছাইকৃত মোট চৌদ্দজন ক্যাডেট অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ (বিজিবি, এমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি)।

তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন,“BNCC ক্যাডেটরা শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের অনুশীলনেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও জাতিকে গর্বিত করছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম, মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স, এবং কর্ণফুলী রেজিমেন্টের সম্মানিত অফিসারবৃন্দ।

আ. দৈ./কাশেম


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝