রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১,৩১,৩৭৬ জন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৯:২৪ পিএম  আপডেট: ১৫.১০.২০২৪ ৯:২৮ পিএম  (ভিজিট : ১৮৮)
X


এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৪-এ ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট গড় (জিপিএ-৫) পেয়েছে।

আজ মঙ্গলবার ( ১৫ অক্টোবর)  প্রকাশিত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫৮ হাজার ৫৮৮ জন ছাত্র এবং ৭২ জন ৭৭৮ জন ছাত্রী।

৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে, ঢাকা বোর্ড সর্বোচ্চ ৪৮ হাজার ৫৫৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থানে রয়েছে এবং রাজশাহী বোর্ড ২৪ হাজার ৯০২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ২৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে, এরপর চট্টগ্রামে ১০ হাজার ২৬৯ জন, যশোরে ৯ হাজার ৭৪৯ জন, কুমিল্লায় ৭ হাজার ৯২২ জন, সিলেটে ৬ হাজার ৬৯৮ জন, ময়মনসিংহে ৪ হাজার ৮২৬ জন এবং বরিশালে ৪ হাজার ১৬৭ জন জিপিএ-৫ পেয়েছে।

অ.দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝