রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপদেষ্টা পরিষদে পাস ২০২৬ সালের ছুটির তালিকা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ৮৬)
X

আগামী বছর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন তালিকা অনুযায়ী, মোট ছুটি থাকবে ২৮ দিন, তবে এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে, ফলে মূল ছুটি থাকবে ১৯ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, “উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরে নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮টি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে বলে কার্যকর ছুটি থাকবে ১৯ দিন।”

গত বছর ২০২৫ সালের ছুটির তালিকায় মোট ২৬ দিন ছুটি ছিল, যার মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ছিল ১৪ দিন। তবে সে সময়ও বেশ কয়েকটি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যায়।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে আরও জানানো হয়, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ বিষয়ে প্রেস সচিব বলেন, “গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে গুমকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ‘চলমান অপরাধ’ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝