সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জনতা ব্যাংক চালু করলো এনপিএসবি ফান্ড ট্রান্সফার ও মোবাইল রিচার্জ সেবা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ১৩৩)
X

গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় জনতা ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ই-জনতায় (eJanata) যুক্ত হয়েছে এনপিএসবি (NPSB) ফান্ড ট্রান্সফার এবং মোবাইল রিচার্জ সুবিধা। 

একইসাথে অ্যাপটির ইউজার ইন্টারফেস (User Interface) নতুনভাবে সাজিয়ে আরও আধুনিক, আকর্ষণীয় ও নিরাপদ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সেবাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম ও মোঃ আশরাফুল আলম এবং আইসিটি বিভাগের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

এনপিএসবি ফান্ড ট্রান্সফার সেবা গ্রাহকদের দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত, সহজ ও নিরাপদভাবে টাকা প্রেরণের সুযোগ করে দেবে। অন্যদিকে, মোবাইল রিচার্জ সেবা গ্রাহকদের জন্য মোবাইল ফোনে তাৎক্ষণিক রিচার্জের সুবিধা এনে দেবে, যা ব্যাংকিং সেবাকে করবে আরও সহজ, ডিজিটাল ও সময়োপযোগী।










Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝