রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম  আপডেট: ০৫.১১.২০২৫ ৫:৩৭ পিএম  (ভিজিট : ৭০)
X

বহুল আরোচিত  ও চিহ্নিতদুর্নীতিগ্রস্ত  ব্যবসায়ী প্রতিষ্ঠান 'নাসা গ্রুপের' চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানী যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে এ সংক্রান্ত শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।

শুনানির শুরুতে নজরুল ইসলামের আইনজীবী শাহীন মোরশেদ তার শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কথা উল্লেখ করে আদালতের কাছে কাঠগড়ায় বসার অনুমতি চেয়ে প্রার্থনা করেন। তবে আদালত সেই আবেদন মঞ্জুর করেননি।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চারটি ধারায় নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

আইনজীবী শাহীন মোরশেদ বলেন, আমরা আদালতকে জানিয়েছি, একজনকে গ্রেফতার দেখানোর ক্ষেত্রে যথাযথ কারণ দেখাতে হয়। কিন্তু পুলিশ কোনো নির্দিষ্ট কারণ উপস্থাপন করতে পারেনি। শুধু বিশেষ কারণে আসামিকে হাজির করা হলে তা মঞ্জুর করা বিচারপ্রাপ্তির পথে বাধা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, আমরা আদালতে অনুরোধ করেছিলাম তার বয়স ও অসুস্থতা বিবেচনায় বসার অনুমতি দেওয়ার জন্য, কিন্তু সেটি অনুমোদিত হয়নি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝