রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বিধবা গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ৯০)
X

ঝর্না হোসেন। একজন বিধবা নারী। রাজধানীর কদমতলী এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিতে ৪১ বছর ধরে বাস করে আসছেন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে ভালোভাবে বসবাসের জন্য তার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে ভবন নির্মাণের জন্য একটি ডেভেলপার কোম্পানীর সঙ্গে চুক্তিবদ্ধ হন। ওই ভবন নির্মাণ করা হয় সাত বছর আগে। সেখানে একটি কোচিং সেন্টারও রয়েছে।

সম্প্রতি ঝরনা হোসেনের মামা শ্বশুর ও তার ছেলের লোকজন হঠাৎ করে তার জমিতে এক কাঠা জমি রয়েছে বলে দাবি করেন। এছাড়া তার কাছে মোটা অংকের চাঁদাও দাবি করে ওই চক্রটি। 

ঝরনা হোসেন জানান, গত ১৪ অক্টোবর বিকেলে স্থানীয় সন্ত্রাসী তাইজুল ইসলাম টিটু, মাহবুবুর রহমান রকি,রাইসুল ইসলাম রাজসহ আরো অজ্ঞাত সন্ত্রাসীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ঝরনা হোসেনের উপর অতর্কিত হামলা চালায় ও বাড়ি ভাঙচুর করে। পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

ওইদিন রাতে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেয় পুলিশ। পরে ঝরনা হোসেন বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলার আসামীরা মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকিতে কোচিং সেন্টারটিও বন্ধের উপক্রম হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরাও রয়েছেন নিরাপত্তাহীনতায়। বর্তমানে সেখানে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ডিসেম্বরে শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষা। 

এ অবস্থায় ঝরনা বেগম তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অবিলম্বে স্থানীয় এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝