রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল প্লেয়ার্স ড্রাফটে কোন দল খরচ করলো কত টাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১২:২৩ পিএম   (ভিজিট : ৩২৬)
X

আগামী ডিসেম্বরে ৭ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তার আগে সোমবার হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট (Bpl Players Draft 2025)। ড্রাফট থেকে লটারির মাধ্যমে পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

চলুন জেনে নেয়া যাক ড্রাফটে কারা কেমন খরচ করেছে

এবারের প্লেয়ার্স ড্রাফটে দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরি ও বিদেশি খেলোয়াড়দের জন্য ছিল পাঁচটি ক্যাটাগরি। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ কোটি টাকা ও বিদেশিদের দলে টানতে ৩ কোটি টাকার সীমা বেঁধে দেয়া হয়েছিল। ড্রাফট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় দলে টেনেছে দলগুলো।

এবারের ড্রাফটে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাথে বিদেশিদের মধ্যে পাথুম নিশাঙ্কা, জেমস ফুলারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। যতদূর জানা গেছে, সবমিলিয়ে প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সিলেট স্ট্রাইকার্সও টাকা খরচে এগিয়ে ছিল। সাবেক অধিনায়ক মাশরাফি, রনি তালুকদারদের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি, রাহকিম কর্নওয়ালদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের গুণতে হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। খরচের দিক থেকে এরপরে রয়েছে খুলনা টাইগার্স। নাঈম শেখ, লুইস গ্রেগরি, ইমরুল কায়েসদের দলে টানতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা।
দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর্থিক সমঝোতা করে এবার বিপিএলে ফিরছে বলে জানা গেছে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল তাদের। ড্রাফট থেকে দেশি বিদেশি খেলোয়াড় টানতে দলটি খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা। 

উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজি নবাগত দুর্বার রাজশাহী তরুণদের প্রাধান্য দিয়েছে। জিসান আলম, আকবর আলীদের নিয়ে দল গড়তে রাজশাহী খরচ করেছে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা। আরেক নবাগত দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে দলে নিয়েছে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, সাইম আইয়ুবদের। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।
বিগ বাজেটের রংপুর রাইডার্স এবার সবচেয়ে কম খরচে দল গঠন করেছে। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা। 


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝