রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিয়ে মানহানিকর মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ১১৩)
X

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে গোয়েন্দা শাখাকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

‎‎মামলার অভিযোগে বলা হয়, গত ১ নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে শহিদ শামসুল আলম সভাকক্ষে বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে বলেন যে, ‘‘জুলাই সনদ নিয়ে একটি বড়দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’’

এতে বলা হয়, আসামির এই বক্তব্য বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। আসামি দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

‎অভিযোগে বলা হয়, রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সমস্ত বাংলাদেশের তরুন ও যুব সমাজের আইকন হিসেবে পরিচিত। এই মামলায় আসামি উদ্দেশ্যপ্রনোদিতভাবে ও ইচ্ছাকৃতভাবে অনলাইন পোর্টাল ও দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমের সামনে কুৎসা রটনা, মিথ্যা তথ্য উপস্থাপন এবং মানহানিকর বক্তব্য প্রকাশ করেছে। এতেরবিউল ইসলাম নয়ন তথা বিএনপি, যুবদল তথা গোটা যুব সমাজের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝