রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় সমাজকল্যাণ বিভাগের মেধাবি শিক্ষার্থীর মৃত্যু
ইসলামী বিশ্ব. শিক্ষার্থী দেবতোষ আর নেই
মো. সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম  আপডেট: ৩০.১০.২০২৫ ৭:১৭ পিএম  (ভিজিট : ৪৩৫)
X

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে  হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, পূজার ছুটিতে বাড়িতে গিয়ে চলতি মাসের ৩ তারিখে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয় দিব্য। এরপর হাসপাতালে ৩ সপ্তাহ তাকে ভর্তি থাকতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও তার অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। গতকাল (২৯ অক্টোবর) রাতে ডাইরিয়ায় আক্রান্ত হন তিনি৷ আজ তার অপারেশনের কথা থাকলেও তীব্র পানি শূন্যতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। পরে অক্সিজেনের অভাবে মারা যান তিনি।

দিব্যর সহপাঠীরা বলেন, সমাজকল্যাণ বিভাগে আমাদের ব্যাচে সবচেয়ে প্রাণবন্ত, বিভিন্ন বিষয়ে পারদর্শী যদি কোনো ছেলে থাকে সেইটা দিব্য। সর্বদা হাস্যজ্বল একটা মুখ ছিল। এমন অসময়ে চলে যাওয়া মেনে নেওয়া বড় কঠিন।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আসমা সাদিয় রুনা বলেন, 'দিব্য কয়েকদিন পূর্বে এক্সিডেন্ট করেছিল। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিল। আজ তার অপারেশন করার কথা ছিলো। কিন্তু অপারেশনের পূর্বে তার অক্সিজেন কমে গেলে মারা যায়। তার মৃত্যুতে আমরা সমাজকল্যাণ বিভাগ পরিবার গভীরভাবে শোকাহত।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝