রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের সামনে ১৫০ রানের চ্যালেঞ্জ, টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৭১)
X

সমতায় ফেরার মিশনে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম বলেই ক্যাচ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং। কিন্তু গ্লাভসে নিতে পারেননি লিটন দাস। 

ইনিংসের নবম বলেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে মিড অফে হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন কিং। তৃতীয় ও চতুর্থ ওভারে ২৪ রান নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতে ৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। 

শুরুতে উইকেট হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে অ্যাথানেজ–হোপ জুটি।

ইনিংসের ১২তম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। নাসুমের বলে স্লগ–সুইপ খেলতে গিয়ে আউট অ্যাথানেজ। এই আউটে ভেঙেছে ওয়েস্ট ইন্ডিজের ১০৫ রানের জুটি।

১৩তম ওভারের পঞ্চম বলে স্লোয়ারে পয়েন্টে শামীমের হাতে ক্যাচ দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক। অষ্টম টি–টোয়েন্টি ফিফটি করা হোপ ফিরলেন ৩৬ বলে ৫৫ রান করে।

পরের বলেই রাদারফোর্ডকে ফিরিয়ে নাসুমের জোড়া আঘাত। মোস্তাফিজের শিকার হওয়ার আগে সাই হোপ খেলেন ৩৬ বলে ৫৫ রানের ইনিংস। 
ম্যাচের ১৫তম ওভারে রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারকে ফিরিয়ে দলকে চালকের আসনে আনেন রিশাদ। শেষ দিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৯ রানেই থামে উইন্ডিজদের ইনিংস। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝