রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৬:২৩ পিএম  (ভিজিট : ১০৪)
X

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। ১৭ মাস পর একদিনের ক্রিকেটে সিরিজ জেতার পর এবার ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি টাইগাররা।

 তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে এ ম্যাচে আগে বোলিং করবে লাল-সবুজের দল। স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক শাই হোপ। 

এশিয়া কাপে চোটে পড়ায় আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সুস্থ হয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এ সিরিজ দিয়েই ফিরছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জাকের আলী অনিক। পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব। এছাড়া রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আছেন দলে। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান, সাইফ হাসান। 

বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রোস্টন চেজ, শারফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে ও জেডন সিলস।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝