রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতীক ব্যবহারে বিএনপির আবেদন, সিদ্ধান্ত জানাবে ইসি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১২৯)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হবে। রোববার (২৬ অক্টোবর) কমনওয়েলথ এর প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তরুণ ভোটার, আরপিও, স্টেক হোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনি সহায়তার বিষয়ে কথা হয়েছে কমনওয়েলথ এর প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে কথা হয়েছে।

তিনি আরও জানান, পর্যবেক্ষক সংস্থাটি আগামী নির্বাচনে কয় সদস্য বিশিষ্ট টিম পাঠাতে চায় সে বিষয়ে কথা হয়নি। তবে ভোটের আগের পরে মিলিয়ে ভোটের মাঠে নির্বাচন পর্যবেক্ষণে থাকতে চায় সংস্থাটি।

ইসি সচিব জানায়, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন নিয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে। এছাড়া রোডম্যাপ অনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়, সবমিলিয়ে সমন্বয় করে কাজ করছে বলে জানায় ইসি।

আখতার আহমেদ বলেন, গতকাল রাতে ককটেল নিক্ষেপ কমিশনের বাইরের ঘটনা। প্রয়োজনে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝