রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুলিশকে মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হবার আহ্বান প্রধান বিচারপতির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৫৮ পিএম  আপডেট: ২৬.১০.২০২৫ ৬:০১ পিএম  (ভিজিট : ৬৩)
X

বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদ রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদেরকে আইন প্রয়োগকারী পেশাদারি বাহিনীর পাশাপাশি নিজেদের মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তৌফিক মাহবুব চৌধুরীর আমন্ত্রণে পরিদর্শনকালে গত শনিবার (২৫ অক্টোবর) প্রধান বিচারপতি এ আহ্বান জানান।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দায়িত্বরত কোনো প্রধান বিচারপতি সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করলেন। সে কারণে সফরটি বিশেষ গুরুত্ব বহন করে।

পুলিশ বাহিনী বিচারপ্রক্রিয়ার সূচনালগ্নে ফৌজদারি মামলার তদন্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান বিচারপতি সফরের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিতকরণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বিচার বিভাগের পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হলো।

দীর্ঘ ঐতিহ্য ও সুনামের অধিকারী সারদা পুলিশ একাডেমি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেখানে প্রধান বিচারপতির সফর বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করার এক অনন্য পদক্ষেপ হিসেবে অভিহিত করা যায়।

সফরকালে প্রধান বিচারপতি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষাক্রম ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সারদায় প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রশিক্ষণ শেষে আইন প্রয়োগকারী পেশাদারি বাহিনীর সদস্য হওয়ার পাশাপাশি নিজেদের মানবিক মূল্যবোধসম্পন্ন ন্যায়নিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলেন।

প্রধান বিচারপতি প্রশিক্ষণার্থীদের তাদের পেশাগত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে উল্লেখ করেন, ন্যায়বিচারের প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তদন্তের গুণগত মান ও প্রমাণ সংগ্রহের দক্ষতা আদালতের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। তাই এ বিষয়ে তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি একাডেমির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া সফরকে স্মরণীয় করে রাখতে তিনি একাডেমির প্রাঙ্গণে একটি আমের চারা রোপণ করেন। অন্যদিকে একাডেমির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

রেফাত আহমেদ ২০১৮ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট বিভাগের অন্যতম জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করেছিলেন। প্রায় সাত বছর পর এখন প্রধান বিচারপতি হিসেবে পুনরায় পরিদর্শন করলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝