গুমের মামলায় গ্রেপ্তার ১৫ সেনার পক্ষে নেই ব্যারিস্টার সরোয়ার
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমমলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের সুনিদিষ্ট অভিযোগে পৃথক ৩ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তা। হঠাৎ নাটকীয়ভাবে সরে দাঁড়ালেন এই ১৫ সেনাকর্মকতার পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। কারণ তিনি নিজেও এক সময় এই সেনা কর্মকর্তাদের দ্বারা গুমের শিকার হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করে ছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ সেনাকর্মকর্তার মধ্যে ওই অভিযুক্ত একজন রয়েছেন। তাই এই ১৫ সেনাকর্মকর্তার পক্ষে আর আইনি লড়াইয়ে থাকবেন তিনি।
ব্যারিস্টার এম সরোয়ার হোসেন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তিনি নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।
এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার।
আ. দৈ./কাশেম




















