ঢাকায় নাশকতার পরিকল্পনাকারী আ.লীগের চার নেতাকর্মী গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীতে নাশকতা পরিকল্পনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), ঢাকা মহানগর শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল খাঁন সুমন (৪২) ও ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস সালেককে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।এছাড়া কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মোঃ জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেফতার করে।
একইদিন রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকায় থেকে ডিবি- লালবাগ বিভাগের একটি টিম মোঃ আফজাল খাঁন সুমনকে গ্রেফতার করে। অপরদিকে রাত ৯টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আ.দৈ/আরএস




















