রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তাতিবাজারে পূজা মণ্ডপে আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে গেলেন উপদেষ্টা হাসান আরিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:২৪ পিএম  আপডেট: ১২.১০.২০২৪ ৭:৩৩ পিএম  (ভিজিট : ২৫১)
X

আজ শনিবার (১২ অক্টোবর) তাতিবাজারে পূজা মণ্ডপে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। একই সময়ে তিনি ১৭ নম্বর তাঁতিবাজার পূজা কমিটি কর্তৃক আয়োজিত মণ্ডপটিও পরিদর্শন করেন। 

জানা যায়, রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হন।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এই খবর জানার সাথে সাথে তাঁতিবাজারের পূজা মণ্ডপটি তাৎক্ষণিকভাবে দেখতে যান স্থানীয় সরকার উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সাথে মতবিনিময় করেন৷ মতবিনিময়কালে হাসান আরিফ বলেন, আজ সারাদেশে সনাতন ধর্মালম্বীরা অষ্টমী উদযাপন করেছেন৷ আগামীকাল আরও বেশি উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করবেন। শারদীয় দুর্গোৎসবের বাকী দিনগুলো নির্বিঘ্নে উদযাপিত করুন। পূর্বের যেকোনো সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ 

তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পুজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই৷ নির্ভয়ে উৎসব পালন করুন৷ তাঁতিবাজারে পূজামণ্ডপটি পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান৷ এ সময় তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন৷ আহতদের চিকিৎসায় যাতে কোন প্রকার অবহেলা করা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পুজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে৷ তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু(৪৫), সাগর(৩৮), মো. খোকন(৩৫) এবং বৃত্ত(২৬) নামে ৪জন আহত হন৷ আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝