রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরের শুরুতেই হবে জাতীয় নির্বাচনের তপশিল: সিইসি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১০৯)
X

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সেটা করতে হলে দুমাস আগে তপশিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। বিগত দিনে যে নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এ নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা একটি নির্বাচন।

তিনি বলেন, আমরা আগেও বলেছি— আবার বলছি এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়। তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবে।

বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কাশিপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝