রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাকসুতে শিবির বিজয়ী ২৩টিতে- ২০, জাকসুতে ২৫টিতে- ২০. চাকসুতে ২৬টিতে- ২৪টিতে
রাকসুর বিজয়ী শিবিরের প্যানেল ২৩ পদের ২০টিতেই বিজয়ী, ছাত্র দলের খবর নেই
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০১ এএম  আপডেট: ১৭.১০.২০২৫ ১০:১৮ এএম  (ভিজিট : ১১৯)
X

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদে মধ্যে ভিপি-এজিএস সহ ২০টিতে বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।  এই নির্বচানে বাকি ৩টি পদের মধ্যে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দীন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের কোন পাত্তা নেই।  তাদের ভরাডবি হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।

এদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।

উল্লেখ্য, এরআগে  ডাকসুতে ২৮ পদে- ২৩টিতে ছাত্র শিবির, জাকসুতে ২৫ পদে- ২০টিতে. চাকসুতে ২৬পদে - ২৪টিতে এবং  বর্তমানে রাকসুতে ২৩টি- ২০টিই ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। কিন্তু ছাত্র দলের খবর নেই।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝