বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ডিএসসিসির প্রকৌশলী কিবরিয়ার পিতার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:০৬ পিএম  আপডেট: ১৫.১০.২০২৫ ৮:২৭ পিএম  (ভিজিট : ২৫৯)
X

আজ বুধবার (১৫ অক্টোবর) বাদ জোহর  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ৬ তলায় মসজিদে নির্বাহী প্রকৌশলী 'মার্কেট নির্মাণ সেল' গোলাম কিবরিয়া রুবেলের পিতা মরহুম গোলাম মোস্তফার বিহেদী আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি.- ৩২৫৬) উদ্যোগে  সভাপতি এস এম মোশাররফ হোসেন মিলনের নির্দেশনায় মোস্তফা নুরুদ্দিন সোহেল, শরীফ হোসেন ভোলাসহ সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয়েছে। অনুষ্ঠানে এস এম মোশাররফ হোসেন মিলনের  চিকিৎসাধীন গুরুতর অসুস্থ কন্যার দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়। 
দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, ডিএসসিসির উপ প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শাহাজাহান আলী,নির্বাহী প্রকৌশলী 'মার্কেট নির্মাণ সেল' গোলাম কিবরিয়া রুবেল, উপ কর কর্মকর্তা আহমেদ হোসেনসহ বিএনপির সমর্থিত নেতা-কর্মী ও  ডিএসসিসির কর্মকর্তা- কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
 আরো উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি.- ৫২০০)  এর  সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স ও তার সংগঠনের নেতা- কর্মীরা।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে রাজধানীতে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)। মহান আল্লাহর কাছে এই আবেদন. মরহুম গোলাম মোস্তফাকে কবরের আযাব থেকে মুক্ত রেখে জান্নাতবাসীদের সাথে স্থান করে দিন। আমিন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝