রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে চুরি হওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার -১
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:১৩ পিএম  আপডেট: ১৫.১০.২০২৫ ৪:১৭ পিএম  (ভিজিট : ৬৬)
X

রাজধানীর মিরপুরে শাহআলী থানাধীন একটি ফ্ল্যাটে চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাসির (৩৫) ।

শাহআলী থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেলে শাহআলী থানাধীন একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ফ্ল্যাটের মেইন দরজার তালা ভেঙে প্রবেশ করে ৭ ভরি ৪ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও ৪ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ শাকিলুর ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, শাহআলী থানার একটি টিম মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ নাসির কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া ৭ ভরি ৪ আনা স্বর্ণালংকার এবং ৪ ভরি ৮ আনা রুপার অলংকার উদ্ধার করে। গ্রেফতারকৃত নাসিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝