রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৩৭)
X

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ। এবার ওয়ানডেতে একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে টাইগাররা। তাই সম্মান বাঁচাতে হলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে।

 মঙ্গলবার (১৪ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে নিয়েছে নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে।

অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জেতা আফগানিস্তানও দুটি পরিবর্তন এনেছে একাদশে। রহমত শাহ ও বশির আহমেদের বদলে নিয়েছে ইকরাম আলিখিল ও বিলাল সামি। 

বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার, ইকরাম আলিখিল ও বিলাল সামি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝