রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ দলে বড় রদবদল, বাদ তারকা খেলোয়াড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৫২)
X

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে একাধিক পরিবর্তন এনেছেন। প্রথম লেগে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও শমিত সোম। এবার তারা মূল একাদশে সুযোগ পেয়েছেন।

চোট কাটিয়ে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ শুরু থেকে দলের নেতৃত্ব দেবেন, তবে তারকা ফুটবলার জামাল ভূঁইয়া এই ম্যাচে বেঞ্চে থাকবেন।
বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। প্রথম লেগে ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে বাংলাদেশের কাছে প্রতিক্রিয়া দেখানোর চাপ রয়েছে।

বাংলাদেশের প্রথম একাদশ:
মিতুল মারমা (গোলকিপার), শাকিল তপু, তপু বর্মণ (অধিনায়ক), শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারেক কাজী, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝